মালদা

তীব্র ঠান্ডা ও শৈতপ্রবাহে ব্যাপক ক্ষতির মুখে মালদার পান চাষ

তীব্র ঠান্ডা ও শৈতপ্রবাহে ব্যাপক ক্ষতির মুখে মালদার পান চাষ। এখনো পর্যন্ত কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে। মাথায় হাত পড়েছে চাষীদের।
কিভাবে তারা চাষ করার জন্য নেওয়া ঋন শোধ করবে তা বুঝতে পারছে না। বাধ্য হয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে কয়েকশো পান চাষী। প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়ার আস্বাস দেওয়া হয়েছে।

        মালদা জেলায় পুরাতন মালদার মুচিয়া, চাঁচল, হরিশ্চন্দ্রপুর ব্লক গুলিতে পানচাষ হয়। এই বছর জেলার ১৮০ হেক্টর জমিতে পান চাষ
হয়েছে। এই পান শিলিগুড়ি কলকাতা সহ অন্যান্য রাজ্য ও বাংলাদেশে রপ্তানী করা হয়। চাষীরা জানান, তীব্র ঠান্ডা তার সাথে পাল্লা দিয়ে শৈতপ্রবাহ ও কুয়াশার ফলে গাছ থেকে পাতা খসে পরছে। যতটুকু পান গাছে আছে তাও নষ্ট হয়ে গেছে। যা বাজারে বিক্রী হবে না। অনেক পানচাষী ব্যাঙ্ক থেকে ও স্থানীয় মহাজনদের কাছ থেকে চাষ করার জন্য ঋন নিয়েছেন। সেই ঋন কিভাবে শোধ করবে ও আগামী দিনে এই ক্ষতির পর পান চাষ করবে কিনা তাই নিয়ে সংশয় প্রকাশ করেছে চাষীরা। এখনি যদি সরকার পাশে না দাঁড়ায় তাহলে এই চাষ বন্ধ করে চাষীদের ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে যাওয়া ছাড়া উপায় থাকবে না বলে তাদের দাবি। 


        জেলা উদ্যানপালন বিভাগের আধিকারিক রাহুল চক্রবর্তী চাষীদের পাশে থাকা সহ যাবতীয় যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার আস্বাস দিয়েছে। কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে সেই বিষয়ে একটি প্রচার পুস্তক তাদের পক্ষ থেকে বিলি করা হচ্ছে বলে তিনি জানান। এর
পাশাপাশি পানের বরজটি কিভাবে ঠিক করতে হবে সেই বিষয়টিও তিনি বলেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/BOICLRxmc9E